জুম মিটিং কি এবং জুম অ্যাপ কিভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন?

জুম মিটিং বা জুম অ্যাপ বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় একটি ভিডিও টেলিকনফারেন্সিং অ্যাপ্লিকেশন। যা প্রায় প্রতিটা প্লাটফর্মে ব্যবহার করা যাবে, যেমন- Windows, macOS, Linux, Android, iOS, Chrome OS ইত্যাদি। সকল ডিভাইসের জন্য ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।

Anisha Mehnaz
7 Min Read

জুম তাদের যাত্রা শুরু করে ২০১১ সাল থেকে, তবে তাদের বিজনেসটা সম্পূর্ন ঘুরে দাড়ায় ২০২০ সালে, যখন করোনায় সারা বিশ্ব থমকে গিয়েছিল। এবং মাত্র ২ বছরের মধ্যে ৩০ বিলিয়নের কোম্পানি হয়ে যায় যা বিশ্ময়কর বলা চলে।

জুম এখন প্রায় আমাদের সকলের লাইফের সাথে মিশে গেছে। কারন বর্তমান সময়ে স্কুল-কলেজের অনলাইন ক্লাস, অফিস মিটিং, অনলাইন আড্ডা, অনলাইন শো ইত্যাদি সবই এখন অনলাইনে চলে এসেছে। তাইতো আমরা আজ বিস্তারিত আলোচনা করবো জুম মিটিং কি এবং জুম মিটিং কিভাবে ডাউনলোড করতে হয় | তাহলে চলুন শুরু করা যাক।

জুম মিটিং কি (Zoom Meeting)

জুম মিটিং হল এমন একটি সহজ যোগাযোগ মাধ্যম বা টুলস যা ব্যবহার করে আপনি স্কুল-কলেজের ক্লাস, অফিস মিটিং, বন্ধু আড্ডা এবং পরিবারের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন। এর সাহায্যে আপনি সহজেই ভিডিও এবং অডিও কল হোস্ট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।

এর জন্য আপনার যেটা দরকার তা হল একটি ভাল-মানের ইন্টারনেট সংযোগ এবং একটি মেইল আইডি যা দিয়ে আপনি একটি জুম মিটিং লগইন করতে পারবেন। এটা Windows- ছাড়াও প্রায় প্রতিটা জনপ্রিয় প্লাটফর্মে ব্যবহার করা যাবে ডাউনলোড করে বা ইন্সটল করে।

Zoom-Service
Photo by Zoom

এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যায়। তবে ফ্রি ইউজারদের জন্য কিছুটা লিমিটেশন আছে, যেমন- একটা কল ৪০ মিনিট লিমিট এবং সর্বোচ্চ ১০০ জন ব্যক্তির সাথে একটা মিটিং এরেঞ্জ করতে পারবেন কোন অর্থপ্রদান ছাড়াই।

জুম মিটিং ছাড়াও জুমের আরো বিভিন্ন সার্ভিস রয়েছে যেমন- Chat, Phone, Zoom Rooms, Zoom Webinars, OnZoom ইত্যাদি। এসকল সার্ভিস দিন-দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি চাইলে জুম অ্যাপটির প্রাইম প্যাকেজ ব্যবহার করে দেখতে পারেন। নিচে বর্ননা দেওয়া হল-

জুম সাবস্ক্রিপশন প্রাইস ও বিবরন

জুম বর্তমান সময়ের সবথেকে বহুল ব্যবহ্রত একটি অনলাইন মিটিং প্লাটফর্ম। তাই এর চাহিদার সাথে সাথে মূল্যটাও সহজলোভ্য। জুম তাদের সার্ভিসটি ব্যবহারের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে বিভক্ত করেছে তার বিস্তারিত নিচে আলোচনা করা হল-

১। ফ্রি সাবিস্ক্রিপশনঃ জুম অ্যাপ্লিকেশনটি ফ্রি ইউজারদের জন্যও সুবিধা রাখা হয়েছে। কারন বর্তমান সময়ে এটা পড়ালেখার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহ্রত হচ্ছে। তাই সম্পূর্ন বিনামূল্যে আপনি এই জুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। যা যা থাকছে এই ফ্রি সাবস্ক্রিপশনে-

  • জুম মিটিং সর্বোচ্চ ১০০ জন অংশগ্রহণকারী
  • আনলিমিটেড মিটিং কিন্তু প্রতিটা মিটিং ৪০ মিনিট সর্বোচ্চ লিমিট
  • ৩টি হোয়াইটবোর্ড ‍সুবিধা সাথে থাকছে ২৫এমবি ক্লাউড স্টোরেজ
  • চ্যাটিং ও ফাইল শেয়ারিং
  • এছাড়াও ভিডিও কলিং ব্যকগ্রাউন্ড পরিবর্তন সুবিধাও থাকছে এই ফ্রি প্যাকেজে

ফ্রি সাবিস্ক্রিপশন প্রাইস: বিনামূল্যে

২। প্রো সাবিস্ক্রিপশনঃ জুমের প্রো প্যাকেজটি হল সাধারন ইউজারদের জন্য যারা আনলিমিটেড সময় ব্যবহার করতে পারবে। যা যা থাকছে এই প্রো প্যাকেজে-

  • জুম মিটিং সর্বোচ্চ ১০০ জন অংশগ্রহণকারী
  • আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
  • ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা সাথে স্টোরেজ ৫জিবি
  • ৩টি হোয়াইটবোর্ড সাথে ২৫এমবি ক্লাউড স্টোরেজ
  • চ্যাটিং ও ফাইল শেয়ারিং
  • ভিডিও কলিং ব্যকগ্রাউন্ড পরিবর্তন সুবিধা ইত্যাদি

প্রো সাবস্ক্রিপশন প্রাইস: USD $149/প্রতি বছর/প্রতি ইউজার

৩। বিজনেস সাবিস্ক্রিপশনঃ জুমের বিজনেস প্যাকেজটি মূলত কর্পোরেট কোম্পানির জন্য তৈরি। যা যা থাকছে এই বিজনেস প্যাকেজে-

  • জুম মিটিং সর্বোচ্চ ৩০০ জন মিটিং অংশগ্রহণকারী
  • আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
  • জুম ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা সাথে স্টোরেজ ৫জিবি
  • আনলিমিটেড হোয়াইটবোর্ড
  • কোম্পানি ব্রান্ডিং ও ডোমেইন কন্ট্রোল
  • চ্যাটিং ও ফাইল শেয়ারিং
  • ইউজার ও এডমিন কন্ট্রোল ইত্যাদি
  • এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে

বিজনেস সাবস্ক্রিপশন প্রাইস: USD $199/প্রতি বছর/প্রতি ইউজার

৪। এন্টারপ্রাইস সাবিস্ক্রিপশনঃ জুমের এন্টারপ্রাইস প্যাকেজটি মূলত বিগ কর্পোরেট কোম্পানির জন্য তৈরি। যা যা থাকছে এই এন্টারপ্রাইস প্যাকেজে-

  • জুম মিটিং সর্বোচ্চ ১০০০ জন অংশগ্রহণকারী
  • আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
  • আনলিমিটেড জুম ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা
  • জুম মিটিং হোস্ট
  • আনলিমিটেড হোয়াইটবোর্ড
  • কোম্পানি ব্রান্ডিং ও ডোমেইন কন্ট্রোল
  • আনলিমিটেড ফোন কলিং
  • ওয়েব সেমিনার সর্বোচ্চ ৫০০ জন অংশগ্রহণকারী
  • চ্যাটিং ও ফাইল শেয়ারিং
  • ইউজার ও এডমিন কন্ট্রোল ইত্যাদি
  • এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে

এন্টারপ্রাইস সাবস্ক্রিপশন প্রাইস: USD $19.99/প্রতি মাস/প্রতি লাইসেন্স

এছাড়াও ব্যবহারের ভিত্তিতে জুম কোম্পানি বিজনেস প্লাস ও এন্টারপ্রাইস প্লাস সার্ভিস প্রদান করে থাকে। যার মূল্যটা আমাদের প্রকাশকরা মূল্যের থেকে কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আমাদের সকল প্রকাশিত মূল্য যেকোন সময় বাড়তে বা কমতে পারে।

📲 জুম অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

মোবাইলে (Android/iOS)

  • Android ব্যবহারকারীরা: Google Play Store-এ যান → সার্চ করুন Zoom → “Zoom Workplace” অ্যাপ ইনস্টল করুন।
  • iPhone ব্যবহারকারীরা: App Store-এ যান → সার্চ করুন Zoom → “Zoom Workplace” অ্যাপ ইনস্টল করুন।
  • ইনস্টল শেষে অ্যাপ খুলে Sign Up বা Sign In করে ব্যবহার শুরু করতে পারবেন।

কম্পিউটারে (Windows/Mac)

Zoom-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: zoom.us/download

Zoom-Download

Windows/Mac/Linux এর জন্য আলাদা ভার্সন ডাউনলোড করা যায়।

ডাউনলোড শেষে সফটওয়্যার ইনস্টল করে Zoom অ্যাকাউন্টে লগইন করুন।

Zoom-App-3

তবে কোন মিটিং সিডিউল তৈরি করতে অবশ্যই আপনাকে পূর্বে একটা একাউন্ট করতে হবে। একাউন্টটি আপনি জুম অ্যাপের ওয়েব থেকেই ফ্রি করতে পারবেন।

🔹 জুম মিটিং কিভাবে জয়েন করব?

আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি নিচে আমার জুম একাউন্টে লগিন করে দেখালাম। এখান থেকে আপনি আপনার জুম একাউন্টের একটা ইউনিক আইডি পাবেন। যার মাধ্যমে আপনি নতুন মিটিং সিডিউল তৈরি করতে পারবেন।

এছাড়াও আপনি যেকোন মিটিং এ জয়েন করতে পারবেন, মিটিং জয়েন করার জন্য আপনার প্রয়োজন একটি মিটিং লিংক ও আইডি পাসওয়ার্ড।

Zoom-App-5

⚠️ গুরুত্বপূর্ণ টিপস

  • অফিশিয়াল ওয়েবসাইট বা স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন, তৃতীয় পক্ষের সাইট থেকে নয়।
  • মিটিং-এ যোগ দেওয়ার আগে ইন্টারনেট সংযোগ স্থিতিশীল কিনা নিশ্চিত করুন।
  • নিরাপত্তার জন্য Meeting Password ব্যবহার করুন।

🔚 উপসংহার

জুম মিটিং বর্তমানে অনলাইন যোগাযোগের জন্য একটি অপরিহার্য টুল। অফিস, শিক্ষা, ফ্রিল্যান্সিং কিংবা ব্যক্তিগত কাজে—সব ক্ষেত্রেই জুম অ্যাপ অত্যন্ত কার্যকর।
এই গাইড অনুসরণ করলে আপনি সহজেই জুম অ্যাপ ডাউনলোড, মিটিং জয়েন ও পরিচালনা করতে পারবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *