গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবো?

গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন? জানুন ফাইল আপলোড, শেয়ার, ফ্রি স্টোরেজ ও নিরাপদ ক্লাউড ব্যবহারের সম্পূর্ণ বাংলা গাইড।

Anisha Mehnaz
5 Min Read

গুগল ড্রাইভ কি?

গুগল ড্রাইভ হল বিশ্বের সবচেয়ে বড় টেক জায়েন্ট কোম্পানি Google এর একটি সার্ভিস। বিশ্বের যেকোনো স্থান থেকে এই গুগল স্টোরেজ/ড্রাইভ অ্যাকাউন্ট ওপেন ও ব্যবহার করা যায়; এছাড়াও আপনি আপনার ফাইল অন্যত্র শেয়ারও করতে পারেন খুব সহজে। তবে, অবাক করার মতো বিষয় হলো, গুগলের এই সেবাটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।

কম্পিউটার/মোবাইল ক্ষতিগ্রস্ত হলেও আপনার ফাইল হারানোর কোনো সম্ভাবনা নেই। এজন্য গুগল ড্রাইভ একাউন্ট অনেক বেশি সিকিউর। আপনি নতুন একটি Gmail বা ড্রাইভ একাউন্ট ওপেন করার সাথে সাথেই পেয়ে যাবেন ১৫ GB ক্লাউড স্পেস, যেখানে আপনি যেকোন ধরনের ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার, এমনকি ছবিও সংরক্ষণ করতে পারবেন।

Google ড্রাইভ আপনাকে Google এর সার্ভারে আপনার ফাইল আপলোড করতে দেয়। Google আপনাকে সব ধরনের ফাইল সংরক্ষণ করতে দেয়। Google ড্রাইভ বর্তমানে ক্লাউড স্টোরেজ অফার করে এমন কয়েকটি কোম্পানির মধ্যে অন্যতম।

গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবো?

ধাপ ১: গুগল একাউন্ট তৈরি

গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে প্রথমে একটি Gmail / Google Account থাকতে হবে।

ধাপ ২: গুগল ড্রাইভে প্রবেশ

  • ব্রাউজারে গিয়ে লিখুন: drive.google.com
  • আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন

ধাপ ৩: ফাইল আপলোড করা

  1. New বাটনে ক্লিক করুন
  2. File upload বা Folder upload নির্বাচন করুন
  3. আপনার কম্পিউটার থেকে ফাইল সিলেক্ট করুন

ধাপ ৪: ফোল্ডার তৈরি করা

  • New → Folder
  • ফোল্ডারের নাম দিন
  • প্রয়োজন অনুযায়ী ফাইল সাজিয়ে রাখুন

গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা?

গুগল ড্রাইভ ব্যবহার করার অনেক সুবিধা। ড্রাইভটিকে আরো আকর্ষনিয় করে তুলেছে; Google Sheets, Google Docs, Google Slides ইত্যাদি। এসকল ওয়েব সার্ভিস এর মাধ্যমে আমরা মাইক্রোসফট এর বিকল্প সকল কার্যকলাপ চালিয়ে যেতে পারবো এবং চাইলে এই ফাইল অন্য কাউকে শেয়ারও করতে পারব। নিচে এর বিস্তারিত বর্ননা করা হল:

গুগল শীট (Google Sheets)

Google Sheets মাইক্রোসফট এক্সেল এর বিকল্প একটি সেবা। এই সেবাটি পেতে আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি Gmail একাউন্ট থাকলেই হবে। গুগল ড্রাইভের গুগল শিট এর মাধ্যমে আপনি অনলাইনে বসে এক্সেল এর নতুন ফাইল তৈরি করে কাজ করতে পারবেন, কোনো সফ্টওয়্যার ইনস্টল ছাড়াই।

গুগল ডকস (Google Docs)

Google Docs এর কাজও একইভাবে করা যায় কিন্তু এটার ফাইল এক্সটেনশন ভিন্ন কারন এখানে ওয়ার্ড এর লেখালিখি করা যায়, আর এক্সেল ছিল হিসাব-নিকাশ এর ডকুমেন্ট। কোন রকম সফ্টওয়্যার ছাড়াই Word ফাইলের সাথে কাজ করতে Google ডক্স ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে আপনার লিখা ডকুমেন্ট কাউকে শেয়ারও করতে পারেন।

গুগল স্লাইডস (Google Slides)

Google Slides কে আসলে মজার একটি সেবা বলা যায়। কারন, এর মাধ্যমে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। আপনি স্লাইডশেয়ারের সাথে কাজ করতে মাইক্রোসফট এর বিপরিতে Google স্লাইড ব্যবহার করতে পারেন। এটা অনেক বেশি সহজ ও ইন্সটল এর ঝামেলামুক্ত।

আপনি, Google স্লাইড এ কাজ করতে করতে যদি কোন কারন বশত আপনার মেশিন অফ হয়ে যায় বা বিদ্যুত চলে যায়; তাহলে কোন ভয় নেই কারন এটা ক্লাউড আপনার প্রতিটা স্টেপ এর ব্যকআপ এখানে থাকছে।

Microsoft Office এর প্রধান ০৩টি সেবা গুগল ড্রাইভ এর মাধ্যমে ব্যবহার করা করা যায়। তাই মাইক্রোসফট অফিস ইন্সটল করার ঝামেলা থেকে বাচতে চাইলে আপনারা গুগল ড্রাইভ ব্যবহার বাড়াতে পারেন।

অনেক সময় ক্লায়েন্টকে এক্সেল বা ওয়ার্ড ফাইল পাঠানোর পরে মাইক্রোসফ্ট অফিসের সংস্করণ/ভার্সন এর সমস্যার কারণে ক্লায়েন্ট ফাইলটি খুলতে পারে না। কিন্তু গুগল ড্রাইভে এরকম কোন সমস্যাই নেই; ক্লায়েন্টের সাথে ফাইলের লিঙ্ক শেয়ার করার পর, আপনার কাজ শেষ।

ফাইলটা বিশ্বের যেকোন যাইগা থেকে সেই ফাইলটা ওপেন করে পড়তে পারবে। যেহেতু এটি একটি অনলাইন সেবা, তাই ফাইলটি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

আরেকটি বড় সুবিধা হল একই এক্সেল শীটে অনেক মানুষ একইসাধে অনলাইনে কাজ করতে পারে। যাতে আপনার অফিসের কাজও অনেক দ্রুত শেষ হবে এবং কাজের অগ্রগতিও বৃদ্ধি পাবে।

🔹 শেষ কথা

গুগল ড্রাইভ আধুনিক ডিজিটাল জীবনের একটি অপরিহার্য টুল। ফাইল সংরক্ষণ, শেয়ার এবং অনলাইনে কাজ করার জন্য এটি সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি সমাধান। আপনি যদি এখনো ব্যবহার না করে থাকেন, আজই গুগল ড্রাইভ ব্যবহার শুরু করুন—আপনার কাজ হবে আরও দ্রুত ও ঝামেলাহীন 🚀

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *