bKash কি
bKash বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় এবং নাম্বার #1 শীর্ষ ডিজিটাল মানি ট্রান্সফার্ম কোম্পানি। এবং, Payoneer হল শীর্ষ আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম যা দ্রুত, নিরাপদ এবং অন্যান্য প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি সহজ। এজন্যই এটা ফ্রিল্যান্সারদের কাজে অনেক জনপ্রিয়, কারন এটার মাধ্যমে আপনি সহজেই ফ্রিল্যান্সিং এর টাকা আনতে পারবেন বিশ্বের যেকোন জায়গা থেকে।
সম্প্রতি, আন্তর্জাতিকভাবে দ্রুত এবং সহজে অর্থ স্থানান্তরের জন্য বিকাশ এবং পেওনিয়ার একটি চুক্তি করেছে বাংলাদেশে। এই যাত্রার মাধ্যমে আমাদের ডিজিটাল বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেল।
এখন, বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের টাকা সঙ্গে সঙ্গে বা কয়েক ঘন্টার মধ্যেই দ্রুত তুলতে পারবেন। এই সুযোগের জন্য আমাদের ফ্রিল্যান্সিং উৎপাদনশীলতা আরো বেড়ে যাবে যা কাউন্টি রেমিট্যান্সের জন্য ভালো।
পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম
আমরা আজ আপনাদের দেখাবো বিকাশ অ্যাপ থেকে ফ্রি পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম। সম্প্রতি bKash একটি নতুন ফিচার যোগ করেছে যার নাম Remittance।
আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা অনলাইন পেমেন্ট হোল্ডার হন তবে এই অপশনটি আপনার জন্য। আমরা নিচে স্পষ্টভাবে আলোচনা করেছি যে কিভাবে Payoneer একাউন্ট খুলবেন বিকাশ অ্যাপ এর মাধ্যমেঃ
১. প্রথমেই, আপনার বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। আর আপনার যদি বিকাশ একাউন্ট না থেকে থাকে, তাহলে সবার আগে একটা বিকাশ একাউন্ট খুলতে হবে।
এবার, বিকাশ একাউন্ট খোলার ঝামেলা শেষ হয়ে গেলে, অ্যাপটি ওপেন করতে হবে। তারপর, বিকাশ এর ড্যাশবোর্ড এ দেখতে পাবেন ‘More‘ নামে একটা অপশন আছে। এই অপশন এ ক্লিক করতে হবে। এখন নিচে দেখানো স্ক্রিনটি প্রদর্শিত হবে।
উপরের টিত্র থেকে Remittance অপশনটিতে ক্লিক করুন।
২. Remittance এ ক্লিক করার সাথে সাথেই নতুন একটা স্ক্রিন প্রদর্শিত হবে, যেখানে নতুন Payoneer একাউন্ট তৈরি করা এবং Payoneer এর সাথে বিকাশ এর লিংক করার জন্য ২টি অপশন দেখাবে। এখান থেকে আপনার অপশনটি সিলেক্ট করুন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি বিনামূল্যে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে যেকোনো Payoneer অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন।
যদি আপনার পূর্বের কোন Payoneer একাউন্ট থেকে থাকে তাহলে আর নতুন করে একাউন্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র পূর্বের একাউন্টটা এখানে লিংক করে নিলেই হবে। কারন একটা কথা মনে রাখবেন, কোন একাউন্ট অনলাইনে একের অধিক না হওয়ায় ভাল। কারন, যেকোন সময় আপনার একাউন্ট লক বা পেমেন্ট আটকে যেতে পারে।
৩. নতুন একাউন্ট ওপেন করার জন্য ”Create Payoneer Account with bKash” এই লেখাটার উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পর একাউন্ট খোলার প্রসেসগুলো সামনে আসবে সেগুলা ধাপে ধাপে শেষ করতে হবে।
সবশেষে, আপনার একাউন্ট খোলার প্রসেস শেষ হয়ে গেলে আপনার মেইল একাউন্ট এ একটা ভেরিফিকেশন মেসেজ পাঠাবে নীচের ছবির মতো। এখন আপনি “VERIFY MY EMAIL” বাটনে ক্লিক করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন। তারপর যাচাইকরণের পরে আপনি আপনার অ্যাকাউন্ট পর্যালোচনার জন্য যোগ্য হবেন।
তারপর পেওনিয়ার টিম আপনার একাউন্ট পর্যালোচনার জন্য ২ থেকে ৩ কার্যদিবস সময় নিবে। অনেক সময় ২-৩ দিনের আগেই একাউন্টটি ভেরিফিকেশন সম্পূর্ন হয়ে যায়। এবং আপনার একাউন্টটি এ্যাকটিভ হয়ে যাবে লেনদেন এর জন্য।
সতর্কতাঃ একাউন্ট ভেরিফিকেশন এর সময়ে তারা এটাও চেক করবে যে আপনার পূর্বের কোন একাউন্ট আছে কিনা যেটা এখনো এ্যাকটিভ। একটা কথা মনে রাখবেন, যেহেতু এই কোম্পানিগুলো বাহিরের দেশের সেজন্য আপনার একাউন্ট সম্পর্কিত কোন ঝামেলা দেখলেই তারা বন্ধ করে দিবে বা লক করে দিবে।
তাই আমার পরামর্শ কখনোই ১টা একাউন্ট এর বেশি একাউন্ট করবেন না। কারন প্রথম চেকে আপনার একাউন্টটা ধরা না পড়লেও কোন সময় ট্রানজেকশন করার সময় যদি ধরা পড়ে। তাহলে আপনার একাউন্টের টাকাসহ আপনার একাউন্টটি লক হয়ে যেতে পারে। তারপর আর একাউন্টটা ওপেন করতে পারবেন না। কারন এটা পেওনিয়ার এর নিয়ম বহির্ভূত কাজ এজন্য তারা একাউন্টটা ডিলেটও করে দিতে পারে।