গুগল মিট কি (Google Meet)? গুগল মিট ব্যবহারের নিয়ম কী?

গুগল মিট (Google Meet) হলো গুগলের একটি জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে অনলাইনে মিটিং, ক্লাস, অফিস মিটআপ ও ভিডিও কল করা যায়। এটি মোবাইল, কম্পিউটার এবং ট্যাব—সব ডিভাইসে সহজেই ব্যবহার করা যায়।

Anisha Mehnaz
4 Min Read
Google Meet

গুগল মিট কি (Google Meet)?

গুগল মিট (Google Meet) গুগলের একটি জনপ্রিয় অনলাইন মিটিং অ্যাপ। এটি ডাউনলোড করার নিয়ম, ব্যবহারবিধী নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্বটি। Google Meet কিন্তু পূর্বে Hangouts Meet নামে পরিচিত ছিল যা গুগল কোম্পানির দ্বারা তৈরি। এটা গুগল মিটে রূপান্তর হতে অনেকগুলো ধাপ অতিক্রম করে এসেছে।

গুগল মিট (Google Meet) খুবই জনপ্রিয় এবং সম্পূর্ন ফ্রি একটি ভিডিও কল মিটিং অ্যাপ। এটি ব্যবহার করে আপনি অফিস মিটিং কিংবা অনলাইন ক্লাস করতে পারবেন। এটা করোনার পরেই সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে পূর্বে এটি শুধুমাত্র স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ছিল এবং এখন এটা সকলের জন্য ফ্রি। আপনি চাইলে এর প্রিমিয়াম ভার্শনটিও ব্যবহার করে দেখতে পারেন।

গুগল মিট কি (Google Meet)? গুগল মিট ডাউনলোড করার নিয়ম
Image by Pexels

Google Meet মোবাইলের জন্য Android এবং iOS দুটি ভার্শনে পাওয়া যায় এবং আপনি চাইলে এটা আপনার ডেস্কটপ কম্পিউটারেও ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।

কম্পিউটারে গুগল মিট ডাউনলোড করার নিয়ম

গুগল বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন এর প্রতিষ্ঠাতা। এছাড়াও গুগলের এমন শত শত সার্ভিস আছে যা আমরা হয়তবা নামও জানি না। ঠিক তেমন একটি সার্ভিস গুগল মিট, যা ব্যবহার করে আপনি খুব সহজেই দূর-দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে গুগল মিট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হল –

Google Meet (Android) – Android Version Download

Google Meet (Apple Store) – Apple Version Download

গুগল মিট আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনার জিমেইল দিয়ে লগিন করে ব্যবহার করতে পারবেন।

গুগল মিট কম্পিউটারের জন্য আপনি খুব সহজেই যেকোন ব্রাউজার ব্যবহার করে কাজ করতে পারবেন। তবে, বর্তমানে গুগল মিট এর সার্ভিসটি গুগল ওয়ার্কস্পেস এর মধ্যে যুক্ত হয়ে গেছে যার ফলে আপনি ওয়ার্কস্পেসে যুক্ত হলেই এটার প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন এবং ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নিচে লিংকটি দেওয়া হল –

Windows Computer – Google Workspace

Google Meet Workspace

🖥️ গুগল মিট ব্যবহারের নিয়ম কী?

গুগল মিট ব্যবহারের সম্পূর্ন ধাপ নিচে বর্ননা করা হল, নিচের স্টেপগুলো অনুসরন করে এগিয়ে যান-

  • অ্যাকাউন্ট তৈরি: গুগল মিট ব্যবহার করতে একটি Google (Gmail) অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
  • অ্যাপ ডাউনলোড: মোবাইল ব্যবহারকারীরা Google Meet অ্যাপ ইনস্টল করতে পারেন। কম্পিউটার ব্যবহারকারীরা ব্রাউজারে meet.google.com এ যেতে পারেন।
  • সাইন ইন: Gmail অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।
  • নতুন মিটিং শুরু: “New Meeting” বাটনে ক্লিক করে নতুন মিটিং শুরু করা যায়।
  • মিটিং লিঙ্ক শেয়ার: মিটিং শুরু হলে একটি লিঙ্ক পাওয়া যায়, সেটি অন্যদের পাঠিয়ে তাদের যোগ দিতে বলা যায়।
  • মিটিংয়ে যোগদান: অন্যের পাঠানো লিঙ্কে ক্লিক করে বা মিটিং কোড দিয়ে যোগ দেওয়া যায়।
  • অডিও/ভিডিও সেটিংস: মাইক্রোফোন ও ক্যামেরা চালু/বন্ধ করার অপশন থাকে।
  • স্ক্রিন শেয়ার: প্রেজেন্টেশন বা ডকুমেন্ট দেখানোর জন্য স্ক্রিন শেয়ার করা যায়।
  • চ্যাট ব্যবহার: মিটিং চলাকালীন টেক্সট মেসেজ পাঠানো যায়।
  • রেকর্ডিং সুবিধা: কিছু ক্ষেত্রে মিটিং রেকর্ড করার অপশন থাকে (শিক্ষা বা অফিসের জন্য উপযোগী)।

📊 গুগল মিটের সুবিধা

সুবিধাব্যাখ্যা
সহজ ব্যবহারGmail অ্যাকাউন্ট থাকলেই ব্যবহার করা যায়।
বিনামূল্যেসাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি।
অনলাইন ক্লাসশিক্ষক-শিক্ষার্থীরা সহজে ক্লাস নিতে পারেন।
অফিস মিটিংদূরবর্তী টিম মিটিংয়ের জন্য কার্যকর।
স্ক্রিন শেয়ারপ্রেজেন্টেশন ও ডকুমেন্ট শেয়ার করা যায়।
রেকর্ডিং অপশনমিটিং সংরক্ষণ করে পরে দেখা যায়।

পরিশেষে কিছু কথাঃ

গুগল মিট কি? গুগল মিট কিভাবে ব্যবহার করবো ও ডাউনলোড করবো তার সম্পূর্ন নিয়ম সম্পর্কে আমরা আজকে জানলাম। আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনার পরামর্শের জন্য উন্মুক্ত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *